খাল খনন হলে মানুষ মাছ-হাঁস চাষ করেও লাভবান হবে : সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বর্তমান সরকার একটি পূর্ণাঙ্গ প্যাকেজ নিয়ে এগিয়ে যাচ্ছে। খাল খনন কর্মসূচির উদ্বোধন হলে কৃষি জমির পাশাপাশি মাছ, হাঁসসহ অন্যান্য কৃষি করেও মানুষ আর্থিকভাবে লাভবান হবে।

আগামী ১৬ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন এলাকা পরিদর্শন শেষে আজ শুক্রবার (১৩ মার্চ) দুপুরে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন আরও বলেন, খাল খনন প্রকল্প সম্পন্ন হলে কৃষিতে সেচের পানি ব্যবহার করে এই অঞ্চলে ধানসহ অন্যান্য ফসল উৎপাদন বৃদ্ধি পাবে। কৃষকদের ভাগ্য উন্নয়ন হবে এবং সরাসরি জিডিপিতে ভালো প্রভাব পড়বে।

এ সময় আরও উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হাসান আজাদ, হুইপ আখতারুজ্জামান মিয়া, সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম মঞ্জু, সৈয়দ জাহাঙ্গীর আলম, সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, জেলা প্রশাসক রফিকুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *