ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে আজ বৃহস্পতিবার (১২ মার্চ) প্রয়াত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং জুলাই বিপ্লবের বীর শহীদদের স্মরণে শোক প্রস্তাবের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়েছে। তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংসদ সদস্যরা এক মিনিট নীরবতা পালন করেন এবং রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যরা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন ও দেশের গণতন্ত্র রক্ষায় তার অবদানের কথা স্মরণ করেন। এরপর জুলাই বিপ্লবের শহিদ যোদ্ধাদের ত্যাগের মহিমা তুলে ধরে আলোচনা করা হয়। শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নাহিদ ইসলাম, জোনায়েদ সাকি এবং শহীদউদ্দিন চৌধুরী অ্যানি।