কেরানীগঞ্জে কারাখানায় অগ্নিকাণ্ডে ৫ জন নিহত

ঢাকার কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকার গ্যাস লাইটার তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু হয়েছে। 

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার এ তথ্য জানিয়েছেন। তবে, ফায়ার সার্ভিসের কেরানীগঞ্জ স্টেশনের সিনিয়র স্টেশন মাস্টার আনোয়ার হোসেন ৩টি লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার (৪ এপ্রিল) দুপুর দেড়টার দিকে ওই কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট সোয়া ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। 

কারখানায় দাহ্য পদার্থ ও গ্যাস থাকায় আগুনের তীব্রতা দ্রুত বৃদ্ধি পায়। ফলে, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে বেগ পেতে হয়।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *