কত টাকায় দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

লম্বা সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতিতে আছে বাংলাদেশ। দিন কয়েক পরেই পাকিস্তানের বিপক্ষে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজ দিয়ে আন্তর্জাতিক ব্যস্ততা শুরু হচ্ছে মেহেদী হাসান মিরাজ-লিটন দাসদের।

আজ শুক্রবার (৬ মার্চ) পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ২০০ টাকা আর সর্বোচ্চ দুই হাজার টাকা। টিকিট কেনা যাবে অনলাইনে।

ইস্টার্ন গ্যালারির মূল্য ধরা হয়েছে সর্বনিম্ন ২০০ টাকা। শহীদ আবু সাইদ স্ট্যান্ড আর নর্দান গ্যালারিতে খেলা দেখা যাবে ৪০০ টাকা দিয়ে। ক্লাব হাউজের মূল্য ৬০০ টাকা।

ইন্টারন্যাশনাল গ্যালারিতে খেলা দেখতে খরচ করতে হবে এক হাজার টাকা। ইন্টারন্যাশনাল লাউঞ্জ দক্ষিণে বসে খেলা দেখতে গুনতে হবে ১২০০ টাকা। আর সর্বোচ্চ দুই হাজার টাকা মূল্য ধরা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডের।

আগামী ১১ মার্চ শুরু হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। এরপর ১৩ মার্চ দ্বিতীয় ও ১৫ মার্চ তৃতীয় ম্যাচ মাঠে গড়াবে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে দুপুর সোয়া দুইটা থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *