ঈদের নামাজের ইমামতি করলেন জবি উপাচার্য

পবিত্র ঈদুল ফিতরের জামাতে ইমামতি করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন। আজ শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জুর মোর্শেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক ও ছাত্রকল্যাণ পরিচালক ড. রিফাত হাসান উপস্থিত ছিলেন।

এছাড়াও পবিত্র এই দিনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, সাধারণ শিক্ষার্থীসহ সর্বস্তরের মুসল্লিরা জামাতে অংশগ্রহণ করেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সবশেষে উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন উপস্থিত সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *