ঈদের ছুটিতে ৭ দিন বন্ধ থাকবে বেনাপোল স্থলবন্দর

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাতদিন বন্ধ থাকছে বেনাপোল স্থলবন্দর। তবে ছুটিতে সীমিত আকারে কাস্টমস হাউসগুলোর আমদানি-রফতানি কার্যক্রম চালু রাখার নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব রোর্ড (এনবিআর)। 

সোমবার (১৬ মার্চ) বেনাপোল বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠন সূত্রে এ তথ্য জানা যায়।

বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতারা বলেন, মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল থেকে সোমবার (২৩ মার্চ) পর্যন্ত বন্দরের আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকে পুনরায় আমদানি- রফতানি বন্দর ও কাস্টম্‌সের কার্যক্রম সচল হবে। 

বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন জানান, মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল থেকে ঈদের ছুটি হয়ে যাচ্ছে। ছুটিতে বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে তবে কাস্টমসের সাথে সমন্বয় করে সীমিত আকারে খোলা থাকবে। কোন আমদানিকারক পণ্য ডেলিভারি নিতে চাইলে দেওয়া হবে। ঈদের ছুটির মধ্যে বন্দরে যাতে কোন ধরনের নাশকতামূলক বা অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *