ঈদের ছুটিতে গ্রামে যাওয়ার আগে যে ৪ বিষয় খেয়াল রাখবেন

ঈদ মানেই আনন্দ আর উৎসবের আমেজ। প্রিয়জনদের সঙ্গে সেই আনন্দ ভাগাভাগি করে নিতে সবারই মন ছুটে যায় গ্রামের বাড়ির পথে। তাই ঈদ এলেই শুরু হয় ঘরমুখো মানুষের ব্যস্ততা। বিশেষ করে রমজানের শেষ দিকে বাড়ি ফেরার তাড়াহুড়ো যেন আরও বেড়ে যায়। তবে এই তাড়াহুড়োর মধ্যেই অনেক সময় ঘটে যায় অনাকাঙ্ক্ষিত ঘটনা। সামান্য অসতর্কতা ডেকে আনতে পারে নানা ধরনের বিপদ। তাই ঈদের ছুটিতে শহরের বাসা ফাঁকা রেখে গ্রামের বাড়িতে যাওয়ার আগে কিছু বিষয় অবশ্যই গুরুত্ব দিয়ে খেয়াল রাখা প্রয়োজন। সামান্য কিছু প্রস্তুতি ও সচেতনতা আপনাকে অনেক ঝামেলা ও দুর্ঘটনা থেকে রক্ষা করতে পারে। তাই ঈদের ছুটিতে শহর থেকে গ্রামে যাওয়ার আগে বাসা ফাঁকা রেখে গেলে কয়েকটি বিষয় খেয়াল রাখুন—

দরজা–জানালা ভালোভাবে বন্ধ করুন

বাড়ি যাওয়ার আগে দরজা-জানালা ঠিকঠাক বন্ধ করেছেন কি না, খেয়াল করুন। প্রয়োজনে বারবার দেখে নিন, বাসায় তালা ঠিকভাবে লাগানো হয়েছে কি না। ঈদের সময়টায় চুরি-ডাকাতি বেড়ে যায়। তাই বাসার সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করে এরপর যাত্রাপথে বের হবেন।

লাইট, ফ্যান ও অপ্রয়োজনীয় বৈদ্যুতিক সংযোগ বন্ধ রাখুন

গ্যাসের চুলা ও লাইন বন্ধ আছে কি না দেখে নিন

ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে গ্যাস সিলিন্ডার অথবা গ্যাসের লাইন বন্ধ করে বের হবেন। এমনকি বাড়ি থেকে ফিরে এসে চুলা জ্বালানোর আগে বাসার দরজা-জানালা খুলে দিন। এতে বাসার ভেতরে গ্যাস জমে থাকলেও বের হয়ে যাবে। এমনকি পানির কল ভালোভাবে বন্ধ হয়েছে কি না, সে ব্যাপারেও খেয়াল রাখবেন।

বাথরুম, বারান্দা বা ছাদে কোথাও পানি জমে আছে কি না নিশ্চিত করুন

ঈদে দীর্ঘ যাত্রার আগে ঘর ভালোমতো পরিষ্কার করার পাশাপাশি বাথরুম, বারান্দা বা ছাদে কোথাও যেন পানি জমে না থাকে সে বিষয় নিশ্চিত করতে হবে। ঈদের ছুটি শেষে যখন আবারও ব্যস্ত জীবনে ফিরবেন, তখন অগোছালো ঘরবাড়ি দেখে মুহূর্তেই মন খারাপ হয়ে যেতে পারে। যে কারণে ছুটিতে যাওয়ার আগেই সবকিছু গুছিয়ে যান। এতে ছুটি শেষ করে ফিরে অস্বস্তিকর গন্ধ বা পোকামাকড়ের পাল্লায় পড়তে হবে না।

ঈদে গ্রামের বাড়িতে যাওয়ার পূর্বে সম্ভব হলে বিষয়টি বিশ্বস্ত প্রতিবেশী বা নিরাপত্তাকর্মীকে জানিয়ে যান। সচেতন থাকুন, নিরাপদ থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *