ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর একটি কেসি-১৩৫ রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা ছয় জন ক্রু সদস্যের মধ্যে চার জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে মার্কিন সামরিক বাহিনী।
শুক্রবার মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, বিমানে থাকা ছয় জন ক্রু সদস্যের মধ্যে চার জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। বর্তমানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়েছে, ঘটনা তদন্তাধীন রয়েছে। তবে বিমানটি শত্রুপক্ষের হামলা কিংবা নিজেদের ভুল বা ফ্রেন্ডলি ফায়ারের কারণে বিধ্বস্ত হয়নি।
সূত্র: এপি
এসএন/পিডিকে