ইফতারে মজাদার ‘চিংড়ির বড়া’

এখন চলছে পবিত্র রমজান। সারা দিন রোজা শেষে সন্ধ্যায় ইফতারের সময় খুব সহজ উপায়ে ঘরোয়া স্বাদে চিংড়ির বড়া খেতে অনেকেই পছন্দ করেন। অল্প উপকরণে দ্রুত তৈরি করা যায় এই সুস্বাদু নাস্তা, যা ইফতার, বিকেলের চা, পারিবারিক আড্ডা বা বিশেষ অনুষ্ঠানের জন্য একদম পারফেক্ট। আজ আমরা জানাব কীভাবে ঝটপট চিংড়ির বড়া তৈরি করবেন।এনটিভির রান্নাবিষয়ক অনুষ্ঠান ‘কনকা কুইক রেসিপি ২০২৬’ প্রথম পর্বে ‘চিংড়ির বড়া’ রেসিপি দেওয়া  হয়েছে। রেসিপিটি তৈরি করেছেন আইরিশ আতিয়ার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। আসুন, জেনে নেওয়া যাক, বাসায় ঘরোয়া উপায়ে ‘চিংড়ির বড়া’ রেসিপি তৈরি করার পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—

উপকরণ

চিংড়ি মাছ ৫০০ গ্রাম

হলুদ গুড়া ৩ চা চামচ

লবণ স্বাদমতো 

কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ

কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ

চিলিফ্লেক্স এক টেবিল চামচ

পেঁয়াজ কুচি এক টেবিল চামচ

মরিচ গুঁড়া ২-৩ গ্রাম

তেল পরিমাণ মতো

প্রস্তুত প্রণালি

প্রথমে একটি বাটিতে চিংড়ি মাছ নিতে হবে। এরপর হলুদ গুড়া ও লবণ দিয়ে ভালোভাবে মেরিনেট করুন। একটি পাত্রে চিংড়ি মাছের কিমা নিন। এরপর কর্নফ্লাওয়ার, লবণ, কাঁচামরিচ কুচি, চিলিফ্লেক্স, পেঁয়াজ কুচি ও মরিচ গুড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে বড়া আকারে গরম তেলে ছেড়ে উপরে মেরিনেট করা চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে ভাজুন। ভাজা হয়ে গেলে নামিয়ে সজিয়ে পরিবেশন করুন মজাদার চিংড়ির বড়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *