আশা করি এই সংসদ হবে জনকল্যাণকর : আসিফ নজরুল

সাবেক আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, গত ১৬ বছর সংসদের প্রতি মানুষের আগ্রহ ছিল না। আশা করি এই সংসদ হবে জনকল্যাণকর।

আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর আগে জাতীয় সংসদ ভবনে উপস্থিত সাংবাদিকদের আসিফ নজরুল এসব কথা বলেন।

যারা নতুন রাজনীতি করে তাদের হাত ধরেই যেন সরকার ও বিরোধী দল একটি কার্যকর সংসদ করে এটাই প্রত্যাশা বলে উল্লেখ করেন আসিফ নজরুল।

সকাল ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। সংসদে স্পিকার নির্বাচিত হয়েছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এবং ডেপুটি স্পিকার হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *