মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ‘ইরানের ওপর যুক্তরাষ্ট্র আজ রাতেই সবচেয়ে বড় আকারের হামলা চালাতে পারে।’
শুক্রবার (১৩ মার্চ) যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার আর্লিংটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
হেগসেথ বলেন, ‘আজকের রাতটি হতে পারে এমন একটি সময়, যখন ইরান ও তেহরানের আকাশে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চসংখ্যক হামলা পরিচালিত হবে।’
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে এ পর্যন্ত ইরানের প্রায় ১৫ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
আল-জাজিরার প্রতিবেদন সূত্রে, এটিকে বড় সাফল্য হিসেবে উল্লেখ করেছেন হেগসেথ। বলেন, ‘ইরানের গুরুত্বপূর্ণ সামরিক সক্ষমতা ধ্বংসের পরিকল্পনা অনুযায়ীই অভিযান এগিয়ে চলছে।’
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আগামী সপ্তাহে ইরানের ওপর কঠোর হামলার হুমকি দিয়েছেন। তার মধ্যেই প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের এই বক্তব্য নতুন করে উত্তেজনা বাড়িয়েছে।
এসএন/পিডিকে